শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

৬০ ঘণ্টা পর নারায়ণগঞ্জে গ্যাস সরবরাহ স্বাভাবিক 

নারায়নগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৭:০২ পিএম আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৭:১৭ পিএম
গ্যাস লাইনের কাজ চলছে
expand
গ্যাস লাইনের কাজ চলছে

উড়াল সেতুর বোরিং গাঁথুনি করার সময় তিতাস গ্যাসের ১২ ইঞ্চি ব্যসার্ধের পাইপলাইন ফেটে শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত প্রায় ৬০ ঘণ্টা বন্ধ ছিল গ্যাস সরবরাহ।

এতে দুর্ভোগে পড়তে হয়েছিল ফতুল্লা বিসিক অঞ্চলের শতাধিক শিল্প প্রতিষ্ঠান ও এলাকাবাসী। নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি-মুক্তারপুর সড়কের শাসনগাঁও এলাকায় উড়ালসড়ক নির্মাণে এই ঘটনা ঘটে।

তবে মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোর ৬টা থেকে স্বাভাবিক হয় গ্যাস সরবরাহ।

এবিষয়ে তিতাস গ্যাস নারায়ণগঞ্জ অঞ্চলের উপব্যবস্থাপনা পরিচালক রাজিব সাহা জানান, মাটির প্রায় ২৪ ফুট নিচে বিতরণ লাইনটি থাকায় সেখানে কাজ করতেও ব্যাপক বেগ পেতে হয়েছে। কাঁদা-মাটি হওয়ায় সর্বোচ্চ সতর্কতা নিয়ে কাজ করতে হয়েছে। যার কারণে এতটা সময় লেগেছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, যে জায়গাটিতে গ্যাস লাইনের ফাটল ধরেছিল, সে জায়গাটি খুবই ডেঞ্জার জোন। কারণ, তার পাশেই রয়েছে একটি দ্বিতল ভবন ও বিদ্যুতের খুঁটি। যে কারণে তাদেরকে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করে কাজ করতে হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন