বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে ১.৯৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১১:২৯ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে ১.৯৬ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ‘অ্যাডভান্সড প্রিসিশন কিল ওয়েপন সিস্টেম’ বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

এই চুক্তির আওতায় সৌদি আরব ১০ হাজারটি এয়ার-টু-এয়ার গাইডেন্স সেকশন এবং ১০ হাজারটি এয়ার-টু-গ্রাউন্ড গাইডেন্স সেকশন কিনতে চেয়েছে।

এসব প্রযুক্তি ক্ষেপণাস্ত্রকে আরো নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সহায়তা করবে। চুক্তির প্রধান ঠিকাদার হিসেবে কাজ করবে বিএই সিস্টেমস। চুক্তি বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদে ১৫ জন সরকারি কর্মকর্তা ও ১৫ জন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিকে সৌদি আরবে পাঠাবে। তারা সামরিক কার্যক্রম, প্রযুক্তিগত মূল্যায়ন, প্রশিক্ষণ এবং রক্ষণাবেক্ষণ কাজে সহায়তা করবেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, এই অস্ত্র বিক্রি উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র সৌদি আরবের নিরাপত্তা জোরদার করবে। একই সঙ্গে এটি আঞ্চলিক রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়ন বজায় রাখতে সহায়ক হবে এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা লক্ষ্য বাস্তবায়নেও ভূমিকা রাখবে।

পররাষ্ট্র দপ্তরের মতে, এই চুক্তির ফলে সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা আরো শক্তিশালী হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্র, ন্যাটো ও অন্যান্য মিত্র দেশের বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করার সক্ষমতাও বাড়বে।

এ ছাড়া সৌদি আরব বর্তমান ও ভবিষ্যতের নিরাপত্তা হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকবে। এই অস্ত্র ব্যবস্থা দেশটির বিমানবাহিনীর কার্যক্ষমতা বৃদ্ধি করবে এবং শত্রু বিমান ও স্থলভিত্তিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে আত্মরক্ষার সক্ষমতা উন্নত করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup