সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে শিগগিরই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৬, ০১:৩২ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাব্য পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। শিগগিরই দেশটিতে আবারও হামলা চলাতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল। খবর আল জাজিরার।

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্লুমেন্থাল বলেন, সরকারের উচ্চপর্যায়ের ব্রিফিং এবং বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে তিনি এমন ধারণা পেয়েছেন যে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে জোরালো আলোচনা চলছে। বিষয়টিকে অত্যন্ত উদ্বেগজনক।

তিনি আরও সতর্ক করে বলেন, এ ধরনের কোনো অভিযান চালানো হলে তা যুক্তরাষ্ট্রের সেনাদের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। একই সঙ্গে এতে উল্লেখযোগ্য প্রাণহানির আশঙ্কাও রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

এদিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরান প্রসঙ্গে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন। হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সঙ্গে চলমান আলোচনার প্রকৃত অবস্থা সম্পর্কে সবাই অবগত নয়। তাঁর দাবি, বাইরে থেকে আলোচনা স্থবির মনে হলেও ভেতরে ভেতরে অগ্রগতি হচ্ছে।

তবে ট্রাম্পের এই বক্তব্যের সঙ্গে সম্ভাব্য সামরিক পদক্ষেপের আলোচনা মিলিয়ে পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকলেও সামরিক বিকল্প যে এখনো আলোচনার বাইরে যায়নি, সাম্প্রতিক মন্তব্যগুলোতে সেই ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
New Zealand VS Egypt
Scheduled
22 Jun, 07:00 AM
VS
World Cup