

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র জয়লাভ করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুই মিত্র দেশ সংযুক্ত আরব আমিরাত ও কাতারের ভূমিকাও প্রশংসা করেছেন তিনি।
মঙ্গলবার (২৪ মার্চ) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ দাবি করেন।
তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযান সফল হয়েছে। এ সময় তিনি মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কূটনৈতিক সম্ভাবনা নিয়েও কথা বলেন।
সংবাদ সম্মেলনে ট্রাম্প সংযুক্ত আরব আমিরাতকে ‘চমৎকার’ এবং কাতারকে ‘মহান’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এ দেশগুলো এই সংকটকালীন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ইরানের সঙ্গে শান্তিচুক্তির সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় কোনো বড় উদ্বেগ নেই, কারণ তার মতে সংঘাত ইতোমধ্যে নিয়ন্ত্রণে এসেছে।
এ ছাড়া কূটনৈতিক তৎপরতা প্রসঙ্গে তিনি জানান, তার প্রশাসনের পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সংশ্লিষ্ট বিষয়ে কাজ করছেন। এ বিষয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা চলছে বলেও তিনি ইঙ্গিত দেন।
তেহরানে সাম্প্রতিক হামলার প্রভাবে দেশটিতে ‘শাসনব্যবস্থার পরিবর্তন’ এসেছে বলে দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, ইরান কোনোদিন পারমাণবিক অস্ত্র তৈরি করবে না—এমন শর্তে তারা রাজি হয়েছে।
ইরানের বর্তমান সামরিক সক্ষমতা নিয়ে ট্রাম্প বলেন, ‘তাদের নৌবাহিনী, বিমানবাহিনী এবং যোগাযোগ ব্যবস্থা এখন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তারা এখন একে অপরের সঙ্গে যোগাযোগও করতে পারছে না, এটাই এখন তাদের সবচেয়ে বড় সমস্যা।’
সূত্র: বিসিবি
মন্তব্য করুন
