মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নিউ ইয়র্কে ইয়ারমুলকে পরা ব্যক্তিকে মারধর, আদালতে অভিযুক্ত

কৌশলী ইমা, নিউ ইয়র্ক প্রতিনিধি
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৭ এএম
ইয়ারমুলকে পরা এক ব্যক্তির ওপর হামলা
expand
ইয়ারমুলকে পরা এক ব্যক্তির ওপর হামলা

নিউ ইয়র্কের ফরেস্ট হিলসে কুইন্স বুলেভার্ড ও ইয়েলোস্টোন বুলেভার্ডের মোড়ে ইয়ারমুলকে (ইহুদি টুপি) পরা এক ব্যক্তিকে হামলার অভিযোগে এরিক জাফরা গ্রোসোকে বিদ্বেষমূলক অপরাধসহ একাধিক অভিযোগে আদালতে তোলা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, হামলার আগে অভিযুক্ত ইহুদি-বিরোধী গালাগাল করেন। কুইন্স জেলা অ্যাটর্নি মেলিন্ডা ক্যাটজের দপ্তরের এক সুত্রে এ খবর জানা গেছে।

ডিএ ক্যাটজ বলেন,ইয়ারমুলকে পরা এক ব্যক্তিকে হামলা এবং ইহুদি-বিরোধী মন্তব্য করার অভিযোগে অভিযুক্তের বিরুদ্ধে গুরুতর বিদ্বেষমূলক অপরাধের মামলা হয়েছে।

আন্তর্জাতিক হলোকাস্ট স্মরণ দিবসে এই হামলার ঘটনা ঘটায় অভিযোগের গুরুত্ব আরও বেড়ে যায়। আমাদের শহরে বিদ্বেষপ্রসূত অপরাধের বড় অংশই ইহুদি-বিরোধী, এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে আমার দপ্তর সব ধরনের আইনি ব্যবস্থা নেবে।

৩২ বছর বয়সী গ্রোসো, যিনি করোনার বাসিন্দা, তার বিরুদ্ধে তৃতীয় ডিগ্রির হামলা, বিদ্বেষমূলক অপরাধ হিসেবে তৃতীয় ডিগ্রির হামলা এবং দ্বিতীয় ডিগ্রির গুরুতর হয়রানির অভিযোগ আনা হয়েছে।

কুইন্স ক্রিমিনাল কোর্টের বিচারক শরিফা নাসের-কুয়েলার অভিযুক্তকে আগামী ১৬ মার্চ আবার আদালতে হাজির হতে নির্দেশ দেন। সর্বোচ্চ অভিযোগে দোষী সাব্যস্ত হলে গ্রোসোর ১ বছর ৪ মাস থেকে ৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

ডিএ ক্যাটজ জানান, তদন্ত অনুযায়ী ২৭ জানুয়ারি বিকেল ২টা ২০ থেকে ৩টার মধ্যে অভিযুক্ত ফরেস্ট হিলসে কুইন্স বুলেভার্ড ও ইয়েলোস্টোন বুলেভার্ডের মোড়ে ভুক্তভোগীর কাছে যান। ভুক্তভোগী ছিলেন বুখারিয়ান ইহুদি সম্প্রদায়ের একজন রাবি এবং তিনি ইয়ামুলকে পরা ছিলেন।

অভিযুক্ত নাকি 'ইহুদিদের ধ্বংস হোক' ধরনের গালাগাল করে রাবির মুখ ও বুকে ঘুষি মারেন, এতে তিনি মাটিতে পড়ে যান।

এর কিছুক্ষণ পরেই এনওয়াইপিডির ১১২তম প্রিসিঙ্ক্টের পুলিশ সদস্যরা ফরেস্ট হিলস–৭১তম কন্টিনেন্টাল অ্যাভিনিউ সাবওয়ে স্টেশন থেকে গ্রোসোকে গ্রেপ্তার করে।

এই মামলাটি কুইন্স জেলা অ্যাটর্নির বিদ্বেষমূলক অপরাধ ব্যুরোর সহকারী কৌঁসুলি জেবো ফাতোয়েভা পরিচালনা করছেন, তাঁর তত্ত্বাবধানে রয়েছেন ব্যুরো প্রধান মাইকেল ব্রোভনার এবং সার্বিক তত্ত্বাবধানে আছেন এক্সিকিউটিভ সহকারী জেলা অ্যাটর্নি শন ক্লার্ক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup