বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০৯:০৭ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

কেনিয়ায় সাফারি ভ্রমণের সময় পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধান মিশেল সেনসি-কন্তুজি, তার স্ত্রী স্টেফানি হলিহান এবং পাঁচজন মার্কিন নাগরিক রয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) স্থানীয় সময় সকাল সোয়া ৯টার দিকে কেনিয়ার সামবুরু কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পাঁচ মার্কিন নাগরিকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র। খবর বিবিসির।

কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (কেসিএএ) জানিয়েছে, হেলিকপ্টারটিতে থাকা যাত্রীরা একটি বন্যপ্রাণী সংরক্ষণ এলাকায় মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছিলেন। এ সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

ঘটনাস্থলের বিভিন্ন ছবিতে দেখা গেছে, মাউন্ট ওলোলোকওয়ের বনাঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার স্থান থেকে ধোঁয়া উঠছে। কেনিয়া রেড ক্রসের সদস্যরা দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান।

২০২৪ সালে স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স সেন্টারের মহাপরিচালক হিসেবে নিয়োগ পাওয়া মিশেল সেনসি-কন্তুজির বয়স হয়েছিল ৪৪ বছর। তার মৃত্যুর বিষয়ে ইকুয়েডর সরকারের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি। তবে দেশটির প্রেসিডেন্টের কার্যালয় গোয়েন্দাপ্রধানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে।

দুর্ঘটনায় নিহত পাঁচ মার্কিন নাগরিকের মধ্যে এনবিসিইউনিভার্সালের সাংবাদিক হোসে আলবের্তো সুয়ারেজ রয়েছেন। নিহত অপর চার মার্কিন নাগরিকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank