

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজাগামী ত্রাণবাহী বহরে থাকা সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গকে আটক করেছে ইসরায়েলি বাহিনী।
বুধবার (১ অক্টোবর) রাত ২টার দিকে প্রকাশিত ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ভিডিওতে দেখা যায়, থুনবার্গকে সৈন্যদের পাহারায় বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে।
ফ্লোটিলার পক্ষ থেকেও সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়েছে, আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) গ্রেটা থুনবার্গকে আটক করেছে। একই ভিডিওতে তাকে নিয়ে যাওয়া দৃশ্য প্রকাশ করেছে তারা।
আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সুমুদ ফ্লোটিলা আটকের পর থুনবার্গসহ অন্যদের ইসরায়েলি বন্দরে সরিয়ে নেওয়া হচ্ছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, “জাহাজগুলো নিরাপদে থামানো হয়েছে এবং যাত্রীদের সুস্থ ও সুরক্ষিত অবস্থায় বন্দরে আনা হচ্ছে।”
যদিও দখলদার বাহিনী বলছে ফ্লোটিলা হামাসের সঙ্গে যুক্ত, তবে এর পক্ষে কোনও প্রমাণ এখনো প্রকাশ করা হয়নি।
মন্তব্য করুন
