শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজার কাছে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ অঞ্চলে সুমুদ ফ্লোটিলা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৪:৪৬ পিএম
ইসরায়েলের হুমকি উপেক্ষা করে গাজার উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রেখেছে মানবিক সহায়তাবাহী নৌবহর সুমুদ ফ্লোটিলা।
expand
ইসরায়েলের হুমকি উপেক্ষা করে গাজার উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রেখেছে মানবিক সহায়তাবাহী নৌবহর সুমুদ ফ্লোটিলা।

ইসরায়েলের হুমকি উপেক্ষা করে গাজার উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রেখেছে মানবিক সহায়তাবাহী নৌবহর সুমুদ ফ্লোটিলা। বহরটি ইতোমধ্যেই গাজার কাছাকাছি পৌঁছে গেছে।

আজ বুধবার (১ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, ত্রাণবাহী নৌযানগুলো বর্তমানে এমন এক উচ্চ-ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ করছে, যেখানে অতীতের মিশনগুলো আক্রমণ ও বাধার মুখে পড়েছিল।

ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, সেনা ও নৌ কমান্ডোরা যুদ্ধজাহাজ নিয়ে ফ্লোটিলার নিয়ন্ত্রণ নেয়ার প্রস্তুতি নিচ্ছে। তাদের পরিকল্পনায় রয়েছে বহরের সব জাহাজ দখল না করে কিছু জাহাজ সমুদ্রে ডুবিয়ে দেয়া।

এদিকে, গাজা উপকূল থেকে ২৭৮ কিলোমিটার দূরে পৌঁছালে ফ্লোটিলার নিরাপত্তায় থাকা যুদ্ধজাহাজ থামিয়ে দেয় ইতালি। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নৌবহরের কার্যক্রম স্থগিত করার আহ্বান জানিয়েছেন।

মানবাধিকার কর্মীরা অভিযোগ করেছেন, নৌবহরের আশপাশে ড্রোনের তৎপরতা বেড়েছে। এর আগে ইসরায়েল ত্রাণবাহী জাহাজগুলোর যোগাযোগ ব্যবস্থা ব্যাহত করার চেষ্টা চালায়। এছাড়া, বহর আটকাতে আশদোদ বন্দরে পাঁচ শতাধিক পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে তেলআবিব, প্রস্তুত রাখা হয়েছে আশপাশের কয়েকটি হাসপাতালও।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন