

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজার দিকে এগিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কয়েকটি জাহাজ ইসরায়েলি নৌবাহিনী জব্দ বা ডুবিয়ে দেওয়ার পরিকল্পনা করছে।
বুধবার (১ অক্টোবর) ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েনেত নিউজ এ তথ্য জানিয়েছে।
প্রায় ৪০টি জাহাজে ত্রাণ নিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকার দিকে যাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য অধিকারকর্মী। ইয়েনেত জানিয়েছে, ইসরায়েলি নৌবাহিনী জাহাজগুলো আটকাতে প্রস্তুতি নিচ্ছে এবং অধিকারকর্মীদের ওপর হামলা চালিয়ে জাহাজগুলো জব্দ করার পরিকল্পনা রয়েছে।
আসোদ বন্দরের আশপাশের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখতে বলা হয়েছে, কারণ জাহাজ জব্দের সময় অধিকারকর্মীদের মধ্যে হতাহতের আশঙ্কা রয়েছে। এছাড়া বন্দরে প্রায় ৫০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। গাজার কাছে পৌঁছালে ইসরায়েলি নৌবাহিনীর এলিট ইউনিট সায়েতেত ১৩ জাহাজগুলোর নিয়ন্ত্রণ নেবে।
জাহাজগুলো জব্দ হলে অধিকারকর্মীদের আসোদ বন্দরে নিয়ে গিয়ে কেতজিয়োত কারাগারে রাখা হবে। যারা ইসরায়েলিদের নির্দেশনা মানবে, তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে, নির্দেশনা না মানলে কারাগারে আটক রাখা হবে। জব্দ করা জাহাজগুলোর কিছু আসোদ বন্দরে আনা হবে, বাকি ডুবিয়ে দেওয়া হবে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, জাহাজগুলো গাজা উপকূল থেকে ২০০ কিলোমিটারের কম দূরত্বে অবস্থান করছে।
মন্তব্য করুন
