শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে সরকারি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৯ পিএম
পাকিস্তানের গিলগিত-বালতিস্তান প্রশাসনিক অঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত
expand
পাকিস্তানের গিলগিত-বালতিস্তান প্রশাসনিক অঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত

পাকিস্তানের গিলগিত-বালতিস্তান প্রশাসনিক অঞ্চলের দিয়ামের জেলার চিলাস শহরে স্থানীয় সরকারের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টার পাঁচ ক্রুর সকলেই প্রাণ হারিয়েছেন।

সোমবার (১ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন।

স্থানীয় সরকারের মুখপাত্র ফাইজুল্লাহ ফারাক এক বিবৃতিতে বলেন, 'আমাদের একটি হেলিকপ্টার চিলাসের থর অঞ্চলে বিধ্বস্ত হয়েছে।'

তিনি জানান, ওই হেলিকপ্টারে দুইজন পাইলট ও তিন জন কারিগরি কর্মী ছিলেন। দিয়ামের জেলা পুলিশের এসএসপি আবদুল হামিদ বিবৃতিতে জানান, 'হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন মারা গেছেন।'

এসএসপি হামিদ ডনকে নিশ্চিত করেন, বিধ্বস্ত হেলিকপ্টারটি পাকিস্তান সেনাবাহিনীর।

তিনি জানান, দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটি একটি নতুন ও প্রস্তাবিত হেলিপ্যাডে অবতরণ পরীক্ষা পরিচালনা করছিল।

কর্মকর্তা জানান, দিয়ামের জেলার পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গেছেন। তারা মরদেহ উদ্ধার ও ধ্বংসাবশেষ সরিয়ে নেওয়ার কাজ করছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন