শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মালালা ইউসুফজাই প্রকাশ করলেন প্রেম ও বিয়ের গল্প

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৭:৪৬ পিএম
expand
মালালা ইউসুফজাই প্রকাশ করলেন প্রেম ও বিয়ের গল্প

শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানি অধিকারকর্মী মালালা ইউসুফজাই প্রতিরোধ, শিক্ষা ও ধৈর্যের প্রতীক। এবার তার ব্যক্তিগত জীবনেও নতুন গল্প প্রকাশ পাচ্ছে। মালালা ২০২১ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তা আসার মালিকের সঙ্গে বিয়ে করেছেন। তাদের সম্পর্কের শুরুটা হয়েছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময়।

২১ শে অক্টোবরে প্রকাশিত হবে মালালার আত্মজীবনী ‘ফাইন্ডিং মাই ওয়ে’, যেখানে তিনি প্রেম, বিয়ে এবং সম্পর্কের নানা অভিজ্ঞতা বিস্তারিতভাবে তুলে ধরেছেন।

মালালা লিখেছেন, প্রথম যোগাযোগ শুরু হয়েছিল ফোনের মাধ্যমে। প্রথমদিকে আসার মূলত তার শারীরিক অবস্থা জানতে চাইত, নিশ্চিত করত যে মালালা প্রয়োজনীয় স্বাস্থ্য সাপ্লিমেন্ট গ্রহণ করেছেন কি না। ধীরে ধীরে তাদের কথোপকথন দীর্ঘ হতে থাকে। শৈশবের স্বপ্ন থেকে সেলিব্রিটির প্রতি ক্রাশ,সবকিছুই আলোচনার বিষয় হত।

বন্ধুত্ব থেকে ভালোবাসার দিকে সম্পর্কের পদক্ষেপের বর্ণনা দিতে গিয়ে মালালা জানিয়েছেন, আমাদের সম্পর্ক আর শুধুমাত্র বন্ধুত্বে সীমাবদ্ধ ছিল না। সে আমাকে ‘বেব’ বলে ডাকত। পাঠানো ছবি দেখে বলত, ‘তোমাকে খুব সুন্দর লাগছে।’

প্রথমবার প্রেমের অভিজ্ঞতা না থাকায় কখনও কখনও মালালা ভেবে হত, তিনি যেন কিশোরীর মতো উচ্ছ্বাসে বড়দের সঙ্গে প্রেম করছেন। তবে আসার ধৈর্য এবং মনোযোগ তার উদ্বেগ কমিয়ে দিত। মাঝেমধ্যে মজাদারভাবে ছোটখাট ঝগড়া করা হতো, যা উভয়ের জন্য আনন্দের উৎস ছিল।

মালালা স্মৃতিচারণ করে লিখেছেন, ইংল্যান্ডে আসার পর তাদের সম্পর্কের ঘনিষ্ঠতা আরও বাড়ে। তারা একসাথে লং ড্রাইভে বেরিয়ে, গ্রামাঞ্চলের দৃশ্য উপভোগ করতেন, ৯০-এর দশকের গান শুনতেন এবং সারাদিন একে অপরের সঙ্গে সময় কাটাতেন।

মালালা জানালেন, এই সময় তার জীবনের কিছু অন্ধকার মুহূর্তও আসার কারণে অনেকটা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন