

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের অবসান ঘিরে উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল।
শনিবার (১১ এপ্রিল) ভোরে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে প্রতিনিধি দলটি ইসলামাবাদে পৌঁছায়।
এতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও রয়েছেন বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
পাকিস্তানের পক্ষ থেকে প্রতিনিধি দলকে স্বাগত জানান উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি।
স্বাগত বক্তব্যে ইসহাক দার গঠনমূলক আলোচনার আশাবাদ ব্যক্ত করে স্থায়ী ও টেকসই সমাধানের লক্ষ্যে সংলাপ এগিয়ে নিতে পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই আলোচনাকে ‘সিদ্ধান্তমূলক সুযোগ’ হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, এই সংলাপই চলমান উত্তেজনা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
দুই সপ্তাহের যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই আলোচনা শুরু হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত এই যুদ্ধবিরতির মাধ্যমে ছয় সপ্তাহের সংঘাতের পর বিমান হামলা বন্ধ হয়।
তবে এখনও উভয়পক্ষের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। যুদ্ধবিরতি পুরোপুরি বাস্তবায়ন না হওয়া, হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা এবং লেবাননে চলমান সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
আলোচনার আগে গালিবাফ সতর্ক করে বলেন, ওয়াশিংটনকে পূর্বের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। এর মধ্যে ইরানের সম্পদ মুক্ত করা এবং লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করাও অন্তর্ভুক্ত। অন্যথায় আলোচনা এগোনো কঠিন হবে বলে তিনি জানান।
মন্তব্য করুন
