মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেক্সিকোতে প্রেসিডেন্টের বাসভবন এলাকায় বন্দুক হামলা, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ১১:১১ এএম
মেক্সিকোর ন্যাশনাল প্যালেস
expand

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির প্রেসিডেন্ট প্রাসাদ ও ঐতিহাসিক জোকালো স্কয়ারের কাছাকাছি এলাকায় বন্দুক হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার এই হামলার ঘটনা ঘটে।

দেশটির নিরাপত্তাবিষয়ক সচিবালয় ঘটনাটিকে ‘সরাসরি হামলা’ হিসেবে উল্লেখ করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তির বয়স ৪২ বছর। আহত দুজনই পুরুষ এবং তাদের বয়স ৩৯ বছর। হামলার পর সন্দেহভাজন ব্যক্তি মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনার পরপরই তদন্ত শুরু করেছে পুলিশ। হামলাকারীর পরিচয় ও হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

স্থানীয় পুলিশ জানিয়েছে, হামলাটি মেক্সিকো সিটির সান্তো ডোমিঙ্গো চত্বরে ঘটে। ঐতিহাসিক ভবনে ঘেরা এই এলাকাটি পর্যটকদের কাছে পরিচিত হলেও অবৈধভাবে জাল নথিপত্র তৈরি ও বিক্রির জন্যও দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে।

রাজধানীর কেন্দ্রস্থলে, সরকারি ও ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থাপনার কাছাকাছি এমন হামলা নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তবে হামলার সঙ্গে কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা উদ্দেশ্যের সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank