বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদির তেল ট্যাংকারে ইয়েমেনি বিদ্রোহীদের হামলা

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০২:২৫ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

লোহিত সাগরে আরও একটি সৌদি তেল ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি। গোষ্ঠীটির দাবি, এ নিয়ে সৌদি আরবের অন্তত আটটি তেল ট্যাংকারে হামলা চালানো হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে দাবি করেন, ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এই হামলা সৌদি আরবের বিরুদ্ধে গোষ্ঠীটির ঘোষিত সামুদ্রিক অবরোধ এবং ‘অবরোধের বদলে অবরোধ’ কৌশলের অংশ।

তিনি আরও বলেন, পরিস্থিতি যাই হোক না কেন, উত্তর লোহিত সাগরে সৌদি তেল ট্যাংকারের ওপর হামলা অব্যাহত রাখা হবে এবং তা আরও জোরদার করা হবে।

ইয়াহিয়া সারি দাবি করেন, এখন পর্যন্ত ২৯টি সৌদি তেল ট্যাংকারকে লোহিত সাগর ও আরব সাগর দিয়ে চলাচল থেকে বাধা দেওয়া হয়েছে অথবা ফিরে যেতে বাধ্য করা হয়েছে।

তবে হুতি গোষ্ঠীর এসব দাবির বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন