

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পর্যটন খাতে উন্নয়ন বাড়াতে নির্ধারিত কিছু দেশের নাগরিকদের জন্য ১৪ দিনের বিনামূল্যের ট্যুরিস্ট ভিসা চালু করেছে ওমান। নতুন এ ব্যবস্থায় নির্ধারিত শর্ত পূরণ করলে দর্শনার্থীরা কোনো ফি ছাড়াই দেশটিতে ভ্রমন করতে পারবেন।
রোববার (০২ আগস্ট) গালফ নিউজের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ওমানে প্রচলিত বিদেশি নাগরিকদের আবাসন আইনের বিধিমালায় সংশোধনী এনে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
ওমান পুলিশ প্রধান ও কাস্টমস বিভাগের মহাপরিদর্শক লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মোহসিন আল শারাইকির জারি করা সিদ্ধান্তের মাধ্যমে এ পরিবর্তন আনা হয়। দেশটির সরকারি গেজেটে প্রকাশের পরদিন থেকেই নতুন এ নিয়ম কার্যকর হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারিত দেশের নাগরিকদের ১৪ দিনের ট্যুরিস্ট ভিসা বিনামূল্যে দিতে পারবে।
এছাড়া ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে দর্শনার্থীরা প্রয়োজনীয় শর্ত পূরণ ও নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে এই ভিসাকে অন্য যেকোনো ট্যুরিস্ট ভিসায় পরিবর্তন করতে পারবেন।
তবে কোন কোন দেশের নাগরিক এ সুবিধা পাবেন, সে তালিকা এখনও প্রকাশ করেনি ওমান সরকার। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত দেশগুলোর নাগরিকরা এই সুবিধা পাবেন, তবে তালিকায় কোন কোন দেশ থাকবে তা এখনো ঠিক করা হয়নি।
ওমান সরকার জানিয়েছে, আন্তর্জাতিক পর্যটকদের জন্য প্রবেশ প্রক্রিয়া আরও সহজ ও আকর্ষণীয় করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।