বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ গৃহবন্দি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৮:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে গৃহবন্দি করা হয়েছে বলে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর গোয়েন্দা শাখা তাকে গৃহবন্দি করেছে। চারজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার বরাত দিয়ে সোমবার (১৩ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি কর্তৃপক্ষ আহমাদিনেজাদের ইসরায়েলের সঙ্গে যোগাযোগের একটি বড় অংশের তথ্য জানতে পেরেছে। এর পরই তাকে নজরবন্দি করা হয়েছে।

দ্য নিউইয়র্ক টাইমসের একটি অনুসন্ধানী প্রতিবেদনের দাবি, দীর্ঘদিন ধরে ইসরায়েল আহমাদিনেজাদকে গোয়েন্দা সম্পদ হিসেবে নিয়োগের লক্ষ্যে একটি গোপন অভিযান পরিচালনা করেছিল। এমনকি পরবর্তী সময়ে ইরানের বর্তমান শাসনব্যবস্থা উৎখাত হলে তাকে দেশটির নেতা হিসেবে প্রতিষ্ঠার পরিকল্পনাও করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ওই গোপন অভিযানের অন্যতম অস্বাভাবিক একটি ঘটনা ঘটে ২০২৪ সালের শুরুতে। সে সময় হাঙ্গেরি সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বুদাপেস্টের লুদোভিকা ইউনিভার্সিটি অব পাবলিক সার্ভিসের রেক্টর গেরগেই দেলিকে আহমাদিনেজাদকে জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি সম্মেলনে আমন্ত্রণ জানানোর অনুরোধ করেন।

দেলি জানান, তাকে বলা হয়েছিল—এই সম্মেলন আসলে আহমাদিনেজাদ ও ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে গোপন আলোচনার আড়াল হিসেবে ব্যবহার করা হবে। বিষয়টি জানার পর নিজের এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকলেও তিনি আহমাদিনেজাদকে আমন্ত্রণ জানাতে রাজি হন।

দেলির ভাষ্য, তিনি মনে করেছিলেন, “যদি দুই পক্ষ একে অপরের শত্রু হয় এবং তারা যদি নিজেদের মধ্যে কথা বলতে চায়, তাহলে তাদের আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য যা করা যায়, সেটিই করা উচিত।”

প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সাবেক কর্মকর্তারা জানিয়েছেন, সাবেক মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া ব্যক্তিগতভাবে বুদাপেস্ট সফর করেছিলেন আহমাদিনেজাদের সঙ্গে বৈঠক করার জন্য।

তবে এই দাবিগুলো নিয়ে ইরান সরকার বা আহমাদিনেজাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
England VS Argentina
Scheduled
16 Jul, 01:00 AM
VS
World Cup