বৃহস্পতিবার
১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জর্ডানে মার্কিন ঘাটিঁতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৩:০১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্র-পরিচালিত আল-আজরাক বিমানঘাঁটিতে ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কথা জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

বৃহস্পতিবার (১১ জুন) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের অ্যারোস্পেস বাহিনী ওই বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন এফ-৩৫, এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমান, মার্কিন সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা এবং একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এই ক্ষেপণাস্ত্র হামলায় ঘাঁটির বিভিন্ন স্থাপনা এবং বিপুল সংখ্যক যুদ্ধবিমান ধ্বংস হয়েছে।

শত্রুপক্ষের ‘অপতৎপরতা’ অব্যাহত থাকলে ইরানের সামরিক অভিযানও চলতে থাকবে বলে সতর্ক করেছে আইআরজিসি।

এদিকে ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দফতর বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের আগ্রাসন ও উসকানিমূলক কর্মকাণ্ডের জবাব অব্যাহত রাখবে। বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দক্ষিণ ইরানের বিভিন্ন অঞ্চলে হামলা বন্ধের যে ঘোষণা দিয়েছেন, তা ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর শক্তিশালী ও বিধ্বংসী জবাবের ফল। এর মাধ্যমে মার্কিন সামরিক বাহিনীর ওপর আরেকটি পরাজয় চাপিয়ে দেয়া হয়েছে।’

ইরানের সর্বোচ্চ অপারেশনাল কমান্ড ইউনিট আরও জানিয়েছে, মার্কিন আগ্রাসন ও শত্রুতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে দেশটির সশস্ত্র বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ। বৃহস্পতিবার ভোরে প্রকাশিত পৃথক বিবৃতিতে আইআরজিসি ও ইরানি সেনাবাহিনী অঞ্চলজুড়ে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধে একাধিক সমন্বিত পাল্টা অভিযানের ঘোষণা দেয়। এসব লক্ষ্যবস্তুর মধ্যে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক সম্পদও অন্তর্ভুক্ত। আইআরজিসি জানায়, তাদের অ্যারোস্পেস বাহিনী ও নৌবাহিনী দুটি পৃথক ধাপে পাল্টা অভিযান পরিচালনা করেছে। এই অভিযান ছিল আইআরজিসির উপকূলীয় ঘাঁটি, সেবাদানকারী ইউনিট, আইনশৃঙ্খলা বাহিনীর পোস্ট এবং বন্দর আব্বাস বিমানবন্দর এলাকায় চালানো হামলার প্রতিশোধ। অন্যদিকে ইরানি সেনাবাহিনীর জনসংযোগ দফতর জানিয়েছে, বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দফতর লক্ষ্য করে একটি ড্রোন অভিযান চালানো হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সংবাদমাধ্যম ফক্স নিউজকে জানান, ইরানের বিরুদ্ধে সবশেষ হামলায় মার্কিন বাহিনী ৪৯টি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন