বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে জিলহজের চাঁদ দেখার আহ্বান, জানা গেল ঈদের সম্ভাব্য তারিখ

প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৮:০১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখতে দেশটির নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। শুক্রবার (১৫ মে) দেওয়া এক ঘোষণায় বলা হয়েছে, আগামী ১৭ মে সন্ধ্যায় আকাশে নতুন চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।

গালফ নিউজ জানিয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের ধারণা অনুযায়ী, রোববার বিশ্বের বিভিন্ন অঞ্চলে জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার কিছু অংশে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা সম্ভব হতে পারে।

অন্যদিকে মধ্য ও পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং আমেরিকার বেশিরভাগ এলাকায় খালি চোখেও চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পরিচালক মোহাম্মদ শওকত ওদেহ জানিয়েছেন, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আগামী ১৮ মে জিলহজ মাস শুরু হতে পারে। সে হিসাবে ২৭ মে সৌদি আরবসহ বিশ্বের অনেক দেশে ঈদুল আজহা উদ্‌যাপনের সম্ভাবনা রয়েছে।

এর আগে সংযুক্ত আরব আমিরাতও ১৭ মে চাঁদ দেখার প্রস্তুতির কথা জানিয়েছিল। দেশটির ফতোয়া কাউন্সিল জানিয়েছে, জাতীয় মানমন্দির ও বিশেষজ্ঞ জ্যোতির্বিজ্ঞানীদের সমন্বয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চাঁদ পর্যবেক্ষণ করা হবে।

সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদুল আজহা উদ্‌যাপিত হয়। সেই হিসাবে দেশে আগামী ২৮ মে ঈদ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে চাঁদ দেখার ওপর ভিত্তি করেই জাতীয় চাঁদ দেখা কমিটি চূড়ান্ত তারিখ ঘোষণা করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
England VS Argentina
Scheduled
16 Jul, 01:00 AM
VS
World Cup