

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ফের হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে হামলায় ৪০ জন নিহত এবং শিশুসহ ১৩ জন আহত হয়েছে। এ সময় এলাকাটির ৯টি গ্রাম থেকে বাসিন্দাদের জোরপূর্বক সরে যেতে সতর্কতা জারি করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
শনিবার (৯ মে) স্থানীয় সময় এ হামলা করা হয় বলে জানিয়েছে রয়টার্স।
আইডিএফ জানিয়েছে, তারা ওই এলাকায় সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত একটি স্থাপনার ভেতর থেকে কার্যক্রম চালানো হিজবুল্লাহর যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। ঘটনাটির (হামলা) বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে।
এদিকে ইসরায়েলি বাহিনীর ওপর ২০ টিরও বেশি হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ। গোষ্ঠিটি ইসরায়েলের উত্তরাঞ্চলের একাধিক শহরে আইডিএফকে লক্ষ্য করে রকেট, কামান ও ড্রোন হামলা চালিয়েছে। হামলায় তিন ইসরায়েলি সেনা আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী।
দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার মধ্যেই ইসরায়েল ও লেবাননের দুই দিনব্যাপী আলোচনা শুরু হতে যাচ্ছে ওয়াশিংটনে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নতুন দফা এ আলোচনা অনুষ্ঠিত হবে ১৪ ও ১৫ মে ।
