শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় ইসরাইলি হামলায় আরও ৭৩ ফিলিস্তিনি নিহত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১২:৩৬ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের নতুন করে চালানো হামলায় বুধবার (১ অক্টোবর) একদিনে আরও অন্তত ৭৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় ভোর থেকে শুরু হওয়া এ হামলা বিভিন্ন এলাকায় তাণ্ডব চালায়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার জায়তুন এলাকায় অবস্থিত আল-ফালাহ স্কুলে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। কয়েকশ বাস্তুচ্যুত মানুষ ওই স্কুল ভবনে আশ্রয় নিয়েছিলেন। এ ছাড়া একই এলাকায় বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানের খবরও পাওয়া গেছে।

সিভিল ডিফেন্স কর্মীরা ধ্বংসস্তূপ থেকে আহতদের উদ্ধারে গেলে পুনরায় বোমাবর্ষণ করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এতে উদ্ধারকর্মীদের অনেকে আহত হন এবং একজনের মৃত্যু হয়।

আল-আহলি আরব হাসপাতালের চিকিৎসা সূত্র জানায়, হামলায় অন্তত ছয়জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। দারাজ এলাকায় এক বাড়িতে হামলায় নিহত হন আরও সাতজন। দক্ষিণ-পূর্ব জায়তুন অঞ্চলে এক শিশুর প্রাণহানির ঘটনাও নিশ্চিত করা হয়েছে। সর্বশেষ নিহতদের মধ্যে অন্তত ৪৭ জন গাজা সিটির বাসিন্দা।

ক্রমবর্ধমান সহিংসতার কারণে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) গাজা সিটিতে তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে। গত সপ্তাহে একই পদক্ষেপ নিয়েছিল চিকিৎসা সহায়তা সংস্থা ডাক্তারস উইদাউট বর্ডারস (এমএসএফ)।

আইসিআরসি এক বিবৃতিতে জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে মানবিক সহায়তা পুনরায় শুরু করা হবে। তবে সংগঠনের দেইর আল-বালাহ ও রাফাহ অফিস এখনো সক্রিয় রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন