

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের পশ্চিমাঞ্চলীয় বন্দরের উদ্দেশ্যে যাত্রা করা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী ভারতীয় পতাকাবাহী দুটি তেলবাহী জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে বলে জানিয়েছে দেশটির বন্দর, জাহাজ চলাচল ও নৌপথ মন্ত্রণালয়।
ভারতের বন্দর, জাহাজ চলাচল এবং জলপথবিষয়ক মন্ত্রণালয়ের সচিব রাজেশ কুমার সিনহা নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে বলেন, ভারতীয় পতাকাবাহী দুটি জাহাজ এলপিজি নিয়ে আজ সকালে নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। জাহাজ দুটি দেশের পশ্চিমাঞ্চলের বন্দরগুলির দিকে যাচ্ছে।
এর আগে ইরান হরমুজ প্রণালি দিয়ে বেশ কয়েকটি ভারতীয় জাহাজকে নিরাপদে অতিক্রমের অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফথালি।
সূত্র: আল–জাজিরা।
মন্তব্য করুন
