শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারে ভিসার মেয়াদ এক মাস বাড়ল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০২:০৮ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

বাংলাদেশসহ সব দেশের এন্ট্রি বা প্রবেশ ভিসার মেয়াদ এক মাসের জন্য বৃদ্ধি করেছে কাতার সরকার। নতুন এই নিয়ম ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, দেশটিতে যেসব প্রবেশ ভিসার মেয়াদ এরই মধ্যে শেষ হয়েছে বা শেষ হওয়ার কাছাকাছি আছে, সেগুলোর জন্য এক মাসের মেয়াদ বাড়ানো হয়েছে। পরিস্থিতির ওপর নির্ভর করে আরও বাড়ানো হতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ভিসার মেয়াদ বাড়ানোর প্রক্রিয়াটি ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে হবে। এর জন্য কোনো ফি দিতে হবে না।

ভিসার মেয়াদ বাড়ানোর জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোতে যাওয়ার বা অতিরিক্ত আবেদন জমার দেওয়ার প্রয়োজন নেই বলে এতে বলা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
France VS Morocco
19'
0 - 0
World Cup