সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৯:৫৭ পিএম
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ
expand
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ

ইসরায়েলি হামলায় মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

রবিবার (১ মার্চ) ইরানি লেবার নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের ওপর চালানো হামলার অংশ হিসেবে আহমাদিনেজাদের বাড়ি লক্ষ্য করে আক্রমণ করা হয়। উত্তর-পূর্ব তেহরান-এর নারমাক এলাকায় তার বাসভবনে হামলায় তিনি ছাড়াও কয়েকজন দেহরক্ষী নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।

আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কট্টরপন্থী নেতা হিসেবে পরিচিত ছিলেন এবং পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য আলোচিত ছিলেন। প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি আরদাবিল প্রদেশের গভর্নর এবং তেহরানের মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, ২০০৯ সালের নির্বাচনে তিনি পুনরায় ক্ষমতায় আসেন। তবে সেই নির্বাচন ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয় এবং ওই বছরের নির্বাচনের পর ইরানজুড়ে বড় ধরনের বিক্ষোভ দেখা দেয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন