সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলের দিকে মিসাইল ছুড়েছে ইরান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব হিসেবে দেশটির দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্যের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমার দিকে অগ্রসর হতে দেখা যায়। এ পরিস্থিতিতে দেশের বিভিন্ন অঞ্চলে সতর্কতা সাইরেন বেজে ওঠে।

ইসরায়েলি সামরিক বাহিনী নাগরিকদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেয়। বিশেষ করে উত্তরাঞ্চলে বিস্ফোরণের খবর পাওয়া গেছে বলে আল জাজিরা উল্লেখ করেছে।

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ঠেকাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হবে। সেই ঘোষণা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি ঘিরে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলায় ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। অঞ্চলজুড়ে নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Argentina VS Austria
Scheduled
22 Jun, 11:00 PM
VS
World Cup