

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট ভারত পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে তার বিরুদ্ধে আদালত মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর এবার এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে তাদের অবস্থান তুলে ধরে।
বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় ভারতের নজরে এসেছে।
ভারত আরও জানায়, বাংলাদেশ তাদের নিকটতম প্রতিবেশী, এবং দেশটির জনগণের শান্তি, গণতন্ত্র, অংশগ্রহণমূলক রাজনীতি ও স্থিতিশীলতাকে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করে।
একই সঙ্গে অঞ্চলের দীর্ঘদিনের ঐতিহাসিক ও ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে ভারত জানিয়েছে, বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করতে তারা সবসময়ই গঠনমূলক ভূমিকা রাখতে আগ্রহী।
বিবৃতির শেষে জোর দিয়ে বলা হয়, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, ভারতের লক্ষ্য থাকবে দেশটির সব স্টেকহোল্ডারের সঙ্গে ইতিবাচক ও কার্যকর যোগাযোগ বজায় রাখা-যাতে স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করা যায়।
মন্তব্য করুন

