

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের দিল্লিতে একটি সিএনজি ফিলিং স্টেশনে ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) বিকেলে টিকরি কালান মেট্রো স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, একটি ট্রাকে সিএনজি গ্যাস ভরার সময় এর সিলিন্ডার বিস্ফোরিত হয়। নিহত তিনজনই ওই সিএনজি পাম্পের কর্মী ছিলেন।
দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (ডিসিপি) জানিয়েছেন, নিহতদের একজনের নাম মনীশ। ২৫ বছর বয়সী মনীশ পশ্চিম দিল্লির বাবা হরিদাস কলোনির বাসিন্দা ছিলেন। বিস্ফোরণের সময় তিনি ট্রাকের সিএনজি সিলিন্ডারে গ্যাস ভরছিলেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আহত আরও দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ডিসিপি জানান, আহত তিনজনের অবস্থাও গুরুতর। বিস্ফোরণের সময় আশপাশে থাকা আরও কয়েকজন আহত হন। তাদের দ্রুত কাছের একটি হাসপাতালে নেওয়া হয়।
দিল্লি ফায়ার সার্ভিস জানায়, বিকেল ৩টা ৩৭ মিনিটে বিস্ফোরণের খবর পেয়ে ছয়টি ফায়ার টেন্ডার ঘটনাস্থলে পাঠানো হয়। বিপুলসংখ্যক পুলিশ ও দমকলকর্মী সেখানে মোতায়েন করা হয়।
বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকলকর্মীরা ঘটনাস্থলে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিস্ফোরণের সঠিক কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। হাসপাতালে ভর্তি আহতদের বিষয়ে আরও বিস্তারিত তথ্যের অপেক্ষা করছে কর্তৃপক্ষ।


