বৃহস্পতিবার
১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে প্রতারণার অভিযোগে এক সেলিব্রেটি গ্রেপ্তার

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০৭:২১ পিএম আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৭:২২ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার অভিযোগে এক ফেসবুক ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন ব্যাংকে তার পাঁচ হাজারের বেশি অ্যাকাউন্টের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেছে। এক বৃদ্ধের কাছ থেকে তিনি ১০ কোটির বেশি রুপি হাতিয়ে নিয়েছিলেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, রোহান যাদব নামের ওই ইনফ্লুয়েন্সারের সব ব্যাংক অ্যাকাউন্ট ও আর্থিক উৎস জব্দ করা হয়েছে। এরপর তিনি নিজেই আদালতে আত্মসমর্পণ করেছেন।

জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে একদল প্রতারক সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) কর্মকর্তা সেজে ওই বৃদ্ধের সঙ্গে যোগাযোগ করে। এরপর তারা তাকে একটি মামলায় অভিযুক্ত করা হয়েছে বলে ভয় দেখায়। এমনকি গ্রেপ্তারের হুমকিও দেয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা এড়ানোর জন্য তারা ওই বৃদ্ধকে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে ১০ দশমিক ৭৪ কোটি রুপি স্থানান্তর করতে বলে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভুক্তভোগী প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে পুলিশের কাছে যান। প্রতারকদের মধ্যে একজন এটিএম থেকে টাকা তোলার পর পুনে পুলিশের জালে ধরা পড়েন।

এ ঘটনার সূত্র ধরে পুলিশ হর্ষদ সুভাষ ধানতোল, সমর্থ সুরেশ দেশমুখ এবং অমর শিবাজি আত্তার্গী নামে তিনজনকে গ্রেপ্তার করে। পরে ধানতোল জানান, টাকা তুলে তিনি তা যাদবের কাছে বুঝিয়ে দিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, যাদব প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ১০ দশমিক ৭৪ কোটি রুপি মোট ৫ হাজার ৪৩৬টি ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করেছিলেন। তদন্তে জানা গেছে, তিনি টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে হংকংয়ের বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখতেন এবং প্রায়ই ভিডিও কলে তাদের সঙ্গে কথা বলতেন।

পুলিশ জানিয়েছে, যাদব তার হংকংয়ের হ্যান্ডলারদের সঙ্গে ডিজিটাল ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আর্থিক লেনদেন করতেন। ভারত থেকে বৈদেশিক মুদ্রায় টাকা পাঠানোর জন্য তিনি মোটা অঙ্কের কমিশন পেতেন।

কর্মকর্তারা জানিয়েছেন, ইনফ্লুয়েন্সার যাদব সেলিব্রিটি ম্যানেজমেন্টের কাজও করতেন। তার বিরুদ্ধে পুনে এবং পিম্পরি-চিঞ্চওয়াড়ে দুটি মামলা করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank