সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশ্নফাঁসকাণ্ডে ফের উত্তাল ভারত, বিধানসভা অভিমুখে মিছিল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১২:১০ পিএম আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১২:১১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ঝাড়খণ্ড বিধানসভা অভিমুখে মিছিল শুরু করবেন শিক্ষার্থীরা। ১৭তম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। রাঁচির বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষার্থীরা এরই মধ্যে বিধানসভা থেকে প্রায় ২ কিলোমিটার দূরের একটি মাঠে জড়ো হতে শুরু করেছেন।

সোমবার (১০ আগস্ট) সকালে ট্রেন, বাস ও অন্যান্য যানবাহনে বিপুলসংখ্যক শিক্ষার্থী রাজ্যের রাজধানী রাঁচিতে এসে পৌঁছেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এক শিক্ষার্থী বলেন, সরকারের উচিত আমাদের কথা শোনা এবং এ বিষয়ে জবাব দেয়া।

আন্দোলনকে কেন্দ্র করে শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। রাঁচির গুরুত্বপূর্ণ মোড় ও স্পর্শকাতর এলাকাগুলোতে ব্যারিকেড বসানো হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা-ব্যবস্থা। আজ সোমবার রাঁচির অধিকাংশ স্কুলও বন্ধ রয়েছে। রাজধানীতে শিক্ষার্থীদের প্রবেশের সংখ্যা সীমিত করার চেষ্টা করছে পুলিশ। এ জন্য জেলার সীমানা, গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে বাস এবং ব্যক্তিগত যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন