সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এক বছর আগে মৃত্যু, ঘরেই পড়ে ছিল নারীর কঙ্কাল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০১:০১ পিএম আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ১২:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ভারতের বেঙ্গালুরুর বাগালাগুন্টে এলাকায় একটি ডুপ্লেক্স বাড়ির ভেতর থেকে ৫২ বছর বয়সি এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

নিহত ওই নারীর নাম দক্ষিণী। পুলিশের ধারণা, প্রায় এক বছর আগে তার মৃত্যু হয়েছিল। এরপর দীর্ঘ সময় বাড়ির ভেতরেই পড়ে ছিল মরদেহ, যা এতদিন কারও নজরে আসেনি। বাগালাগুন্টের হাভানুর লে-আউট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, দক্ষিণী বাড়িটিতে একাই থাকতেন। স্বামী ও ছেলের মৃত্যুর পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং বিষণ্নতায় ভুগছিলেন বলে জানা গেছে। তার স্বামী উমেশ প্রায় ১০ বছর আগে মারা যান। পরে তার ছেলেও ক্যানসারে মারা যান।

পুলিশের ধারণা, দক্ষিণী প্রায় এক বছর আগে মারা গিয়ে থাকতে পারেন। এই সময়ের মধ্যে তার মেয়ে ও জামাইও বাড়িটিতে আসেননি বলে জানা গেছে।

খবর পেয়ে বাগালাগুন্টে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে। মৃত্যুর সঠিক কারণ ও পরিস্থিতি জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন