

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতীয় নৌ-বাহিনী ও বিমান বাহিনীতে বড় রদবদল হয়েছে। নৌ-বাহিনীর নতুন ডেপুটি চিফ অব নাভাল স্টাফ হিসেবে দায়িত্ব নিয়েছেন ভাইস অ্যাডমিরাল এএন প্রমোদ।
অন্য দিকে নতুন ডেপুটি চিফ অব দ্য এয়ার স্টাফ পদে নিযুক্ত হয়েছেন এয়ার মার্শাল তেজপাল সিং। এর আগে ভারতীয় নৌ-বাহিনী উপ-প্রধান হিসেবে নিযুক্ত ছিলেন ভাইস অ্যাডমিরাল তরুণ সোবতী। ৩১ জুলাই তিনি অবসর নেন।
১৯৯০ সালের ১ জুলাই ভারতীয় নৌবাহিনীতে যোগ দেন এ এন প্রমোদ। দীর্ঘ কর্মজীবনে ভারতীয় নৌবাহিনীর বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি।
তিনি ‘অপারেশন বিজয়’ এবং ‘অপারেশন পরাক্রম’-এ অংশ নিয়েছিলেন। এ ছাড়াও ‘অপারেশন সিঁদুর’ এবং গালওয়ান ঘটনার সময়ে ‘অপারেশন স্নো লেপার্ড’-এর সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। এর পরে ২০২৪ সালে বিশিষ্ট সেবা মেডেল এবং ২০২৫ সালে যুদ্ধ সেবা মেডেল পান।
১ অগস্ট দায়িত্বভার গ্রহণ করেন এয়ার মার্শাল তেজপাল সিং। দায়িত্ব নিয়েই তিনি জাতীয় যুদ্ধ স্মারকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ১৯৯০ সালের ১৬ জুন ফাইটার পাইলট হিসেবে ভারতীয় নৌ বাহিনীতে যোগ দেন তিনি। ৩৫০০ ঘণ্টারও বেশি বিমান ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। কাজের স্বীকৃতি স্বরূপ তিনি জানুয়ারি ২০১১-তে বায়ুপেটা মেডেল এবং ২০২১ সালে অতি বিশিষ্ট সেবা মেডেল পান।


