শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

তামিলনাড়ুতে হিন্দি নিষিদ্ধে বিল আনছে স্টালিন সরকার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৯:৫৯ পিএম
তামিলনাড়ুতে হিন্দি নিষিদ্ধে বিল আনছে স্টালিন সরকার
expand
তামিলনাড়ুতে হিন্দি নিষিদ্ধে বিল আনছে স্টালিন সরকার

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে হিন্দি ভাষা ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে একটি নতুন বিল আনার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিন চলতি অধিবেশনের শেষ দিনে রাজ্য বিধানসভায় বিলটি উপস্থাপন করবেন বলে জানা গেছে।

প্রস্তাবিত আইন অনুযায়ী, রাজ্যের সর্বত্র হিন্দি ভাষায় লেখা সাইনবোর্ড, বিজ্ঞাপন ও হোর্ডিং নিষিদ্ধ করা হবে। পাশাপাশি, হিন্দি ভাষার চলচ্চিত্র প্রদর্শনের ওপরও বিধিনিষেধ আরোপের পরিকল্পনা রয়েছে।

ভারতীয় দৈনিক দ্য ইকোনোমিক টাইমস জানায়, এ বছরের শুরুতে তামিলনাড়ু সরকার বাজেট প্রকাশের সময় ভারতীয় মুদ্রা চিহ্ন ‘₹’-এর পরিবর্তে তামিল বর্ণ ‘ரூ’ (রু) ব্যবহার করে রাজ্যের নিজস্ব লোগো চালু করেছিল। সেই উদ্যোগের ধারাবাহিকতাতেই সরকার এবার স্থানীয় ভাষার প্রাধান্য বাড়ানোর দিকেই এগোচ্ছে।

মুখ্যমন্ত্রী স্টালিন ও তার দল দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (ডিএমকে) অভিযোগ করেছে, কেন্দ্রীয় সরকার হিন্দিকে দেশের অন্যান্য ভাষার ওপর চাপিয়ে দেওয়ার নীতি অনুসরণ করছে। স্টালিন বলেন, তামিলদের ওপর জোর করে হিন্দি চাপিয়ে দেওয়া তাদের আত্মসম্মান ও সাংস্কৃতিক পরিচয়ের বিরুদ্ধে।

তিনি আরও বলেন, কেন্দ্রের তিন ভাষানীতির আড়ালে ধীরে ধীরে হিন্দি এবং সংস্কৃত চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে। স্টালিনের মতে, তামিলনাড়ুর দুই ভাষার নীতি-তামিল ও ইংরেজি-রাজ্যের শিক্ষাব্যবস্থা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব ফেলেছে।

ডিএমকে জানিয়েছে, জাতীয় শিক্ষা নীতিতে প্রস্তাবিত তিন ভাষা সূত্রের মাধ্যমে কেন্দ্র সরকার আসলে হিন্দি আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে, যা ভারতের ভাষাগত বৈচিত্র্যের জন্য ক্ষতিকর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন