

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘চিকেনস নেক’ করিডোরের নিরাপত্তা জোরদারে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি এলাকায় যৌথ মহড়া চালিয়েছে দেশটির বিভিন্ন নিরাপত্তা বাহিনী। মহড়ার উদ্দেশ্য ছিল জরুরি পরিস্থিতি বা আকস্মিক নিরাপত্তা হুমকির সময় বিভিন্ন বাহিনীর মধ্যে দ্রুত সমন্বয় ও কার্যকর প্রতিক্রিয়া নিশ্চিত করা।
জানা গেছে, সীমান্তরক্ষী বাহিনী সশস্ত্র সীমা বল (এসএসবি), পশ্চিমবঙ্গ পুলিশ ও রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) এ মহড়ায় অংশ নেয়। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি এলাকায় অবস্থিত গুরুত্বপূর্ণ জলঢাকা সেতুকে কেন্দ্র করে এ মহড়া অনুষ্ঠিত হয়।
অনুশীলনে দেখানো হয়, জরুরি পরিস্থিতি বা যুদ্ধকালীন অবস্থায় এ সেতুতে কোনও নিরাপত্তা হুমকি দেখা দিলে আধাসামরিক বাহিনীর সদস্যরা কীভাবে দ্রুত অবস্থান নেবেন এবং স্থানীয় পুলিশ ও রেল পুলিশের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবেন, মহড়ায় সেটিরই বাস্তব অনুশীলন করা হয়।
উত্তরবঙ্গের ভৌগোলিক ও কৌশলগত গুরুত্ব বিবেচনায় সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা এবং নিরাপত্তা প্রস্তুতি জোরদার করতেই এ মহড়ার আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
