সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ভূমিকম্পে কাঁপল ভারত সীমান্ত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৩:৫২ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

মিয়ানমার ও ভারতের সীমান্তবর্তী এলাকায় ৩ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, রোববার (২৮ জুন) দিবাগত রাত ১টা ৪০ মিনিট ৪৭ সেকেন্ডে এই কম্পন হয়।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ২৬ দশমিক ৮৬৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৫ দশমিক ২৬৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।

ভূমিকম্পের কেন্দ্র ভারতের ডিব্রুগড় শহর থেকে প্রায় ৭৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং সোনারি শহর থেকে প্রায় ৩১ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে অবস্থিত ছিল। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর কয়েক ঘণ্টা আগে মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকাতেও একটি ভূমিকম্প আঘাত হানে। ওই কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৪। বাংলাদেশ সময় রাত ৯টা ৫৩ মিনিটে অনুভূত হওয়া ওই ভূমিকম্পের কেন্দ্র ছিল ২১ দশমিক ৫৬৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯২ দশমিক ৫৩৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

দ্বিতীয় ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ৪৯ কিলোমিটার। ভূকম্পনটির কেন্দ্র চট্টগ্রাম থেকে প্রায় ১১৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং কক্সবাজার থেকে প্রায় ৫৭ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে ছিল বলে জানিয়েছে সংস্থাটি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Brazil VS Japan
Scheduled
29 Jun, 11:00 PM
VS
World Cup