শনিবার
১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তালা ভেঙে অভিষেকের বাড়িতে পুলিশের তল্লাশি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০৫:০১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ভাতিজা ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর কালীঘাটের বাড়িতে তালা ভেঙে তল্লাশি চালিয়েছে পুলিশ। শনিবার (১৩ জুন) ভোররাত তিনটার দিকে এই অভিযান চালানো হয়। হঠাৎ করে চালানো এই অভিযানে পুলিশের সঙ্গে যোগ দেন কেন্দ্রীয় বাহিনীর সদস্যরাও।

দলীয় সূত্রে জানা গেছে, একটি আর্থিক প্রতারণার মামলার তদন্তের সূত্র ধরে এই তল্লাশি অভিযান চালানো হয়েছে।

পুলিশ সূত্র জানিয়েছে, অভিষেক ব্যানার্জীর ব্যক্তিগত সহায়ক (পিএ) সুমিত রায়ের বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুরের শালবনি থানায় একটি আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছে। সেই মামলার তদন্ত করতেই মূলত এই অভিযান।

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, সুমিত রায়ের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে দেখা যায়, সেটি অভিষেকের কালীঘাটের বাড়ির ভেতরে রয়েছে। ওই সুনির্দিষ্ট তথ্যের ওপর ভিত্তি করেই শনিবার ভোর রাত তিনটার দিকে শালবনি থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে বাড়িটি ঘেরাও করে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন