

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে যুক্তরাষ্ট্র এবার ভারতের আট নাগরিক এবং নয়টি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
বৃহস্পতিবার প্রকাশিত মার্কিন ঘোষণায় জানানো হয়, এই ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো ইরানি তেল, পেট্রোলিয়াম পণ্য ও পেট্রোকেমিক্যাল বাণিজ্যে সম্পৃক্ত। আর এই খবরে ভারতের প্রধানমন্ত্রী মোদির ঘুম হারাম হয়ে গেছে।
মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অধীন অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি) জানিয়েছে, ইরান থেকে বিদেশি ক্রেতাদের কাছে তেল ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) পরিবহনে সহায়তা করার অভিযোগে আরও ৬০ ব্যক্তি, কোম্পানি ও জাহাজকে কালোতালিকাভুক্ত করা হয়েছে। চীন ও সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকটি প্রতিষ্ঠানও এতে অন্তর্ভুক্ত।
প্রতিবেদনে বলা হয়, নিষেধাজ্ঞার আওতায় আসা ভারতীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—মুম্বাইয়ের সিজে শাহ অ্যান্ড কোং, কেমোভিক, মোডি কেম, পারিচেম রিসোর্সেস, ইন্ডিসল মার্কেটিং, হরেশ পেট্রোকেম, শিব টেক্সচেম এবং দিল্লিভিত্তিক বিকে সেলস কর্পোরেশন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, এসব কোম্পানি গত কয়েক বছরে কয়েক মিলিয়ন ডলার মূল্যের ইরানি পেট্রোকেমিক্যাল আমদানি করেছে।
তালিকায় থাকা পাঁচ ভারতীয় নাগরিক হলেন—কেমোভিকের পরিচালক পীযূষ মাগনলাল জাভিয়া, ইন্ডিসল মার্কেটিং পরিচালক নীতি উন্মেশ ভট্ট, এবং হরেশ পেট্রোকেমের পরিচালক কমলা কাসাত, কুণাল কাসাত ও পুনম কাসাত।
ওএফএসি’র পৃথক তালিকায় আরও তিন ভারতীয়—বরুণ পুলা, আয়াপ্পান রাজা ও সোনিয়া শ্রেষ্ঠা—এর নাম রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানি এলপিজি পরিবহনের কাজে যুক্ত ছিলেন।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস।
মন্তব্য করুন
