সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে বাড়ল জ্বালানি তেলের দাম

প্রকাশ : ১৫ মে ২০২৬, ০১:০৩ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ায় ভারতে পেট্রোল ও ডিজেলের দাম লিটারপ্রতি তিন রুপি পর্যন্ত বাড়ানো হয়েছে।

শুক্রবার (১৫ মে) এ নতুন দাম কার্যকর হয়েছে।

জানা যায়, দিল্লিতে এখন প্রতি লিটার পেট্রোলের দাম ৯৭ রুপি ৭৭ পয়সা এবং ডিজেল ৯০ রুপি ৬৭ পয়সায় দাঁড়িয়েছে। আর কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ১০৮ রুপি ৭৪ পয়সা এবং ডিজেল ৯৫ রুপি ২৫ পয়সায় দাঁড়িয়েছে। দেশটির অন্যান্য শহরভেদে এ দাম বাড়ার পরিমাণ লিটারপ্রতি ২ রুপি ৮৩ পয়সা থেকে ৩ রুপি ২৯ পয়সা পর্যন্ত।

এদিকে দিল্লিতে সিএনজির দাম প্রতি কেজিতে ২ রুপি বেড়ে ৭৯ রুপি ৯ পয়সায় বিক্রি হচ্ছে। আর মুম্বাইয়ের মেট্রোপলিটন অঞ্চলে এ জ্বালানির দাম পড়ছে কেজিপ্রতি ৮৪ রুপি। এর আগে ২০২২ সালের এপ্রিলে জ্বালানির দামে বড় পরিবর্তন আনা হয়েছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন