শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পিএম
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল
expand
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আবেদন প্রসঙ্গে কথা বলেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশের চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আসা এই অনুরোধটি বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিল্লিতে আয়োজিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি।

ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, এ বিষয়টি নিয়ে সব অংশীজনের সঙ্গে গঠনমূলক আলোচনা অব্যাহত রাখা হবে।

রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। একই সঙ্গে, বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করা এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর আগ্রহ পুনর্ব্যক্ত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে মুখপাত্র জানান, উভয় পক্ষই বর্তমান দ্বিপাক্ষিক ব্যবস্থার মাধ্যমে দুই দেশের অংশীদারিত্বকে আরও গভীর করার প্রস্তাবগুলো খতিয়ে দেখতে সম্মত হয়েছে। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী ভারতের সেই ইচ্ছার কথা স্পষ্ট করেছেন যেখানে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি আমেরিকার সঙ্গে সম্পর্ককেও আরও সুদৃঢ় করতে চায় ভারত। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলো নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। জয়সওয়াল আশা প্রকাশ করেন যে, উভয়পক্ষের বিস্তারিত মতামত ও অবস্থান জানতে শিগগিরই একটি আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন