বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৩:৪৬ এএম
সর্বভারতীয় কংগ্রেসের সাবেক সভানেত্রী সোনিয়া গান্ধী ।। ছবি: সংগৃহীত
expand
সর্বভারতীয় কংগ্রেসের সাবেক সভানেত্রী সোনিয়া গান্ধী ।। ছবি: সংগৃহীত

শ্বাসকষ্ট ও অসুস্থতা অনুভব করায় ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী-কে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানা গেছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শারীরিক অসুস্থতা অনুভব করার পরই দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার সঙ্গে রয়েছেন তার ছেলে রাহুল গান্ধী এবং মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা।

হাসপাতাল সূত্রে এখনো তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, শ্বাসকষ্টসহ কিছু শারীরিক সমস্যার কারণে তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাসহ বিভিন্ন শারীরিক সমস্যার কারণে সোনিয়া গান্ধী একাধিকবার এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

সূত্র: এনডিটিভি

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন