বৃহস্পতিবার
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষোভে বিয়ের অনুষ্ঠানে প্রেমিকাকে গুলি করলেন প্রেমিক 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৪ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিয়ের আনন্দঘন আয়োজন মুহূর্তেই রূপ নিলো আতঙ্ক আর বিশৃঙ্খলায়। ভারতের বিহার রাজ্যের বক্সার জেলায় বিয়ের মঞ্চেই গুলিবিদ্ধ হয়েছেন এক নববধূ। অভিযোগ উঠেছে, ঐ নববধূকে গুলি করেছেন তারই সাবেক প্রেমিক।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ১৮ বছর বয়সী আরতী কুমারীর সঙ্গে দ্বীনবন্ধু নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু পারিবারিক সিদ্ধান্তে আরতীর বিয়ে ঠিক হয় অন্য এক ব্যক্তির সঙ্গে।

মঙ্গলবার রাতে যখন বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল, মঞ্চে উপস্থিত ছিলেন পরিবার-পরিজন ও অতিথিরা। এ সময় ভিড়ের মধ্যে উপস্থিত দ্বীনবন্ধু আচমকা আরতীর পেটে গুলি করেন বলে অভিযোগ রয়েছে।

পরে আহত আরতীকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য বারাণসীর ট্রমা সেন্টারে স্থানান্তরের পরামর্শ দেন। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত প্রায় ১১টার দিকে এ ঘটনা ঘটে। আরতীর অবস্থা আশঙ্কাজনক হলেও তিনি এখনো জীবিত।

ঘটনার পরপরই অভিযুক্ত দ্বীনবন্ধু পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তার বাবা-মাকে আটক করা হয়েছে। অতিরিক্ত স্টেশন হাউজ অফিসার চন্দন কুমার জানান, দ্বীনবন্ধু এর আগে মদসংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।

এদিকে বরযাত্রীরা উত্তরপ্রদেশের বাল্লিয়া জেলা থেকে এসেছিলেন। গুলির ঘটনার পর তারা দ্রুত সেখান থেকে চলে যান। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X