শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বউকে ঘরে আটকে সাপ ছেড়ে দিল শ্বশুর-শাশুড়ি!

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৭ এএম আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫২ পিএম
expand
বউকে ঘরে আটকে সাপ ছেড়ে দিল শ্বশুর-শাশুড়ি!

উত্তরপ্রদেশের কানপুরে পণের টাকার জন্য এক নববধূর ওপর অকল্পনীয় নির্যাতন চালানো হয়েছে। শ্বশুর-শাশুড়ি নাকি তাকে একটি ঘরে আটকে রেখে ভেতরে বিষধর সাপ ছেড়ে দেয়।

সাপের ছোবলে আক্রান্ত হয়ে যন্ত্রণায় কাতরালেও দীর্ঘক্ষণ দরজা খোলা হয়নি।

পুলিশ জানিয়েছে, কলোনেলগঞ্জ এলাকার এই ঘটনার শিকার তরুণীর নাম রেশমা। ২০২১ সালে তার বিয়ে হয় শাহানওয়াজ নামে এক যুবকের সঙ্গে। অভিযোগ অনুযায়ী, বিয়ের পর থেকেই রেশমার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পণের জন্য চাপ সৃষ্টি করছিল। এর আগেও বাধ্য হয়ে ১.৫ লাখ টাকা দেওয়া হয়। কিন্তু তারা আরও ৫ লাখ টাকা দাবি করে। এই টাকার জন্যই নির্যাতনের মাত্রা বেড়ে যায়।

পরিবারের অভিযোগ, ঘটনার রাতে রেশমাকে জোর করে ঘরে আটকে রাখা হয়। এরপর পাশের জানালা দিয়ে ভেতরে সাপ ঢুকিয়ে দেওয়া হয়। সাপ তাকে ছোবল দিলে রেশমা চিৎকার শুরু করেন। কিন্তু পরিবারের সদস্যরা হাসাহাসি করেই দাঁড়িয়ে ছিলেন, দরজা খোলেননি।

কোনোভাবে রেশমা তার দিদির সঙ্গে যোগাযোগ করতে পারলে তিনি গিয়ে বোনকে উদ্ধার করেন এবং হাসপাতালে ভর্তি করান। বর্তমানে রেশমা গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় রেশমার দিদি থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে স্বামী শাহানওয়াজ, শ্বশুর-শাশুড়ি, ননদ, ভাসুরসহ মোট আটজনের নাম উল্লেখ করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করেছে এবং তদন্ত শুরু করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন