বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলের সাথে প্রতিরক্ষা চুক্তির নবায়ন স্থগিত করল ইতালি

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৯:০১ পিএম
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ।। ছবি: সংগৃহীত
expand
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ।। ছবি: সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতার চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন স্থগিত করার ঘোষণা দিয়েছে ইতালি। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ তথ্য জানিয়েছেন। খবর টাইমস অব ইসরায়েলের।

স্থানীয় সময় মঙ্গলবার (১৪ এপ্রিল) ভেরোনায় একটি ওয়াইন উৎসবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকার ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী সিলভিও বের্লুস্কোনির সময়ে ইসরায়েলের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যা প্রতিরক্ষা ও বৈজ্ঞানিক গবেষণায় সহযোগিতার ভিত্তি তৈরি করে। ২০০৫ সালে ইতালি এটি অনুমোদন করে এবং এরপর থেকে প্রতি পাঁচ বছর পরপর চুক্তিটি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়ে আসছিল।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজা পরিস্থিতিকে কেন্দ্র করে ইতালিতে ইসরায়েলবিরোধী বিক্ষোভ বাড়তে থাকে। এ অবস্থায় মেলোনির নেতৃত্বাধীন ডানপন্থী সরকার অভ্যন্তরীণ ও রাজনৈতিক চাপের মুখে পড়ে।

গত বছর জাতিসংঘে দেওয়া এক বক্তব্যে মেলোনি বলেন, গাজায় চলমান পরিস্থিতিতে কিছু ক্ষেত্রে ইসরায়েলের কার্যক্রম মানবিক নীতিমালা লঙ্ঘনের শামিল হতে পারে এবং বেসামরিক হতাহতের বিষয়টি উদ্বেগজনক। একইসঙ্গে তিনি ইউরোপীয় ইউনিয়নের কিছু সম্ভাব্য নিষেধাজ্ঞা সমর্থনের কথাও জানান।

এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিষয়ক সামরিক তৎপরতার সময় ইতালি তাদের সিগোনেলা ঘাঁটিতে মার্কিন যুদ্ধবিমান অবতরণের অনুমতি দেয়নি বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup