বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রেভোল্যুশনারি গার্ড সন্ত্রাসী গোষ্ঠী: ইইউ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:২৭ এএম আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:৩০ এএম
ইসলামিক রেভোল্যুশনারি গার্ড
expand
ইসলামিক রেভোল্যুশনারি গার্ড

ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

২৭ দেশের এই জোটের পক্ষ থেকে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিষয়টি নিশ্চিত করেন ইইউ’র পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক প্রধান কাজা কালাস।

ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলন দমনে ব্যাপক সহিংসতা, বিক্ষোভকারীদের হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিয়েছে ইইউ।

এদিন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউ সদস্যদেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সর্বসম্মতভাবে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে কাজা কালাস বলেন, দমন-পীড়নের বিষয়ে ইইউ কোনো আপসের নীতি গ্রহণ করে না। তিনি আরও মন্তব্য করেন, ক্ষমতা টিকিয়ে রাখতে যারা নিজ দেশের জনগণের বিরুদ্ধে সহিংসতা চালায়, তারা শেষ পর্যন্ত নিজেরাই নিজেদের পতনের পথ তৈরি করে।

এর আগে ফ্রান্স ও ইতালি এই প্রস্তাবের পক্ষে অবস্থান নেয় বলে জানা গেছে।

বৈঠকে অংশ নেওয়া নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ভ্যান উইল বার্তা সংস্থা এএফপিকে জানান, ইরানে সাম্প্রতিক রক্তক্ষয়ী দমন অভিযান এই সিদ্ধান্ত নেওয়ার অন্যতম কারণ। আন্দোলন দমনের নামে যে নিষ্ঠুরতা চালানো হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।

ইরানের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ইসরাইল ইইউ’র এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা এক্সে দেওয়া এক পোস্টে একে ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’ বলে অভিহিত করেন।

ইসরাইল সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এই নিষেধাজ্ঞার ফলে ভবিষ্যতে আইআরজিসির সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি ব্যবস্থা নেওয়া আরও সহজ হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X