বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১১:২২ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে। বৃহস্পতিবার (২০ আগস্ট) আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

এটি ফ্লোরেস অঞ্চলে চলতি সপ্তাহে আঘাত হানা দ্বিতীয় ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প। এর আগে সোমবার, ১৭ আগস্ট জার্মানির জিএফজেড রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের তথ্য অনুযায়ী, একই মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। সেটিও ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল।

সোমবারের ভূমিকম্পটি এমন এক সময়ে আঘাত হানে, যখন মাত্র দুই দিন আগে আঘাত হানা আরও শক্তিশালী ভূমিকম্পের ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ চালাচ্ছিলেন উদ্ধারকর্মীরা। শনিবারের ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ফ্লোরেসে অন্তত ৫৩ জন নিহত হয়েছেন।

ধারাবাহিক ভূমিকম্পে পূর্ব নুসা তেংগারা প্রদেশে ৯০০টির বেশি ঘরবাড়ি ধ্বংস এবং আরও ৪৫০টি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৫ হাজার মানুষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ১৩৫ জন আহত হয়েছেন। শুধু ফ্লোরেস অঞ্চলেই অন্তত ২৪১টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি হলে আতঙ্কে বাসিন্দারা বাড়িঘর ছেড়ে বেরিয়ে যান। পরে সেই সতর্কতা প্রত্যাহার করা হয়।

ত্রাণকর্মীরা ক্ষতিগ্রস্তদের মধ্যে চাল, প্রস্তুত খাবার, পানীয় জল, কম্বল ও ওষুধ বিতরণ করছেন। বাস্তুচ্যুত বাসিন্দাদের জন্য স্থাপন করা হয়েছে জরুরি আশ্রয়কেন্দ্রও।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank