

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফিলিপাইনের কেন্দ্রীয় অঞ্চলে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১০টায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কারণে স্থানীয়ভাবে সুনামির সম্ভাবনা রয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার (প্রায় ৬ মাইল) গভীরে ছিল।
ইউএসজিএস জানিয়েছে, ভিসায়ান দ্বীপপুঞ্জের বিভিন্ন এলাকায় অর্ধ-মিলিয়নেরও বেশি মানুষ ভূমিকম্পের তীব্র কম্পন অনুভব করেছেন। সংস্থা সতর্ক করেছে যে, এমন শক্তিশালী ভূমিকম্পে দুর্বল নির্মাণের ভবনে বড় ধরনের ক্ষতি হতে পারে, আর ভালো মানের ভবনেও হালকা থেকে মাঝারি ক্ষতি সম্ভাব্য।
সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়েছে সেবু ও লেইট দ্বীপের উত্তরাঞ্চলে। ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি, তবে স্থানীয় কর্তৃপক্ষ জরুরি সেবাদল পাঠিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
মন্তব্য করুন
