সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইরানে অভিযান ৪ সপ্তাহ চলতে পারে: ট্রাম্প 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৪:৪৭ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
expand
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চার সপ্তাহ পর্যন্ত চলতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

সোমবার (২ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প বলেছেন, ‘এটি চার সপ্তাহের একটি প্রক্রিয়া ছিল। আমরা ভেবেছিলাম চার সপ্তাহেরও বেশি সময় লাগতে পারে। কিন্তু না। যত শক্তিশালীই হোক না কেন, এটি একটি বৃহৎ দেশ। চার সপ্তাহ বা তারও কম সময় লাগতে পারে।

ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনার প্রসঙ্গেও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, ইরানের সঙ্গে আরও আলোচনার জন্য তিনি উন্মুক্ত রয়েছেন। তবে তা শিগগিরই সম্ভব হবে কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি।

ট্রাম্প বলেন, ‘আমি জানি না। তারা কথা বলতে চায়। জবাবে আমি বলেছিলাম, তোমাদের গত সপ্তাহে কথা বলা উচিত ছিল, এই সপ্তাহে নয়।’

প্রসঙ্গত, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মূলত ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করেই এসব হামলা পরিচালিত হয় বলে জানা গেছে।

এ হামলায় নিহত হয়েছেন খামেনিসহ ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ, খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল আবদুল রাহিম মুসাভি এবং বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন