

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস ও কাজের স্বপ্ন দেখা বাংলাদেশিদের জন্য এ বছরও হতাশার খবর। ২০২৬ সালের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারির জন্য ঘোষিত তালিকায় বাংলাদেশের নাম নেই।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের (U.S. Department of State) প্রকাশিত নির্দেশনা অনুযায়ী, এবারও মোট ১৯টি দেশ ডিভি প্রোগ্রাম থেকে বাদ পড়েছে।
তালিকায় রয়েছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন (মূলভূখণ্ড ও হংকংসহ), ব্রাজিল, কানাডা, কলম্বিয়া, ডোমিনিকান প্রজাতন্ত্র, কিউবা, এল সালভাদর, হাইতি, হন্ডুরাস, জ্যামাইকা, মেক্সিকো, নাইজেরিয়া, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, ভেনিজুয়েলা ও ভিয়েতনাম।
এর মধ্যে নতুনভাবে যুক্ত হয়েছে কিউবা, বাকি দেশগুলো গত বছরও আবেদন করার সুযোগ পায়নি।
মার্কিন কর্তৃপক্ষ জানায়, এসব দেশ থেকে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে অভিবাসনের হার তুলনামূলক বেশি। তাই এ বছরও তারা ডাইভারসিটি ভিসা লটারির আবেদন প্রক্রিয়া থেকে বাদ পড়েছে।
এশিয়ার যেসব দেশ আবেদন করতে পারবে
২০২৬ সালের ডিভি লটারিতে এশিয়া অঞ্চল থেকে ৩১টি দেশ ও অঞ্চল আবেদন করার সুযোগ পাচ্ছে। এর মধ্যে রয়েছে—আফগানিস্তান, ভুটান, বাহরাইন, ব্রুনাই, মিয়ানমার, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, ইসরায়েল, জাপান, জর্ডান, কুয়েত, লাওস, লেবানন, মালয়েশিয়া, মালদ্বীপ, মঙ্গোলিয়া, নেপাল, উত্তর কোরিয়া, ওমান, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, সিরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, পূর্ব তিমুর, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।
ডিভি লটারি কী?
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর প্রতিবছর ‘ডাইভারসিটি ইমিগ্রান্ট ভিসা প্রোগ্রাম’ (ডিভি) এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক অভিবাসন ভিসা প্রদান করে। মূলত যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসীর সংখ্যা কম, সেসব দেশের নাগরিকরাই এই লটারিতে অংশ নিতে পারেন।
প্রতি বছর প্রায় ৫৫ হাজার নতুন অভিবাসী এই প্রক্রিয়ার মাধ্যমে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজের সুযোগ পান।
মন্তব্য করুন
