

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জেন-জি বিক্ষোভের মুখে মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছেন দেশটির বিরোধীদলীয় নেতা এবং সরকারি কর্মকর্তারা। সোমবার (১৩ অক্টোবর) এ তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর কিছু ইউনিট বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেওয়ার পর রবিবার রাজোয়েলিনা দেশ ত্যাগ করেন। বিরোধীদলীয় নেতা ও সংসদের বিরোধীদলীয় প্রধান সিটেনি র্যানড্রিয়ানাসোলোনিয়াইকো এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “আমরা প্রেসিডেন্টের দপ্তরে যোগাযোগ করে বিষয়টি যাচাই করেছি। তারা জানিয়েছে, প্রেসিডেন্ট দেশ ছেড়েছেন।”
তবে সিটেনি র্যানড্রিয়ানাসোলোনিয়াইকো রাজোয়েলিনার বর্তমানে কোথায় আছেন তা জানাতে পারেননি।
এর আগে দেশটির প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছিল, রাজোয়েলিনা স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তবে এর মধ্যেই তার পালিয়ে যাওয়ার খবর এলো। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি প্রেসিডেন্ট কার্যালয়।
সামরিক একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, রাজোয়েলিনা রোববার একটি ফরাসি সামরিক বিমানে দেশ ত্যাগ করেছেন। ফরাসি রেডিও আরএফআই দাবি করেছে, মাদাগাস্কারের প্রেসিডেন্ট ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে একটি চুক্তি করেছেন।
মন্তব্য করুন
