শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিনজন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০৫:০৩ পিএম
expand
অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিনজন

অর্থনীতিতে ২০২৫ সালের নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন খ্যাতনামা অর্থনীতিবিদ, তারা হচ্ছেন জোয়েল মোকির, ফিলিপ আঘিয়ন এবং পিটার হাউইট। উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারণা ও বিশ্লেষণে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তাদের এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।

বাংলাদেশ সময় সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে এই পুরস্কার ঘোষণা করা হয়।

জোয়েল মোকির যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির গবেষক, ফিলিপ আঘিয়ন ফ্রান্সের কলেজ দ্য ফ্রান্স এবং যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স (LSE)-এর অধ্যাপক, আর পিটার হাউইট যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত।

প্রতি বছর চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি— এই ছয়টি বিভাগে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। এর মধ্যে স্টকহোম থেকে ঘোষণা করা হয় চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও অর্থনীতির পুরস্কার, আর নরওয়ের অসলো থেকে ঘোষণা করা হয় শান্তি পুরস্কার।

আগামী ১০ ডিসেম্বর, আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে স্টকহোম ও অসলোতে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনার মূল্যের চেক, একটি সনদপত্র ও একটি স্বর্ণপদক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন