শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ স্ত্রী ও সঙ্গে ৩০ সন্তান নিয়ে আবুধাবিতে রাজা মসওয়াতি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১০:১৬ পিএম
১৫ স্ত্রী ও সঙ্গে ৩০ সন্তান নিয়ে আবুধাবিতে রাজা মসওয়াতি
expand
১৫ স্ত্রী ও সঙ্গে ৩০ সন্তান নিয়ে আবুধাবিতে রাজা মসওয়াতি

আফ্রিকার দেশ এসওয়াতিনির (সাবেক সোয়াজিল্যান্ড) রাজা মসওয়াতি তৃতীয়কে ঘিরে ফের বিতর্কের ঝড় উঠেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি পুরোনো ভিডিওতে দেখা যাচ্ছে, রাজা তার একাধিক স্ত্রী ও বিপুল সংখ্যক অনুচর নিয়ে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবতরণ করছেন রাজকীয় জাঁকজমকে।

জুলাই মাসে প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, রাজা ঐতিহ্যবাহী রাজপোশাক পরে ব্যক্তিগত বিমানে চড়ে নামছেন, পেছনে সারি বেঁধে হাঁটছেন আভিজাত্যপূর্ণ পোশাকে তার স্ত্রী ও সহযোগীরা।

ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, এসওয়াতিনির রাজা ১৫ স্ত্রী ও ১০০ অনুচর নিয়ে আবুধাবিতে পৌঁছেছেন। স্থানীয় সূত্র জানায়, সফরে রাজা মসওয়াতির সঙ্গে ছিলেন তার প্রায় ৩০ সন্তানও। এত বড় প্রতিনিধি দলের আগমনে বিমানবন্দরের টার্মিনালগুলোর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করতে হয় নিরাপত্তাজনিত কারণে।

ভিডিওটি প্রকাশের পরই নেটিজেনদের মধ্যে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। অনেকে রাজপরিবারের বিলাসবহুল জীবনযাপন ও দেশের দারিদ্র্যের চিত্র পাশাপাশি তুলে ধরে সমালোচনা করেন।

একজন মন্তব্য করেন, তিনি বিলাসী বিমানে ভ্রমণ করেন, অথচ তার প্রজারা বিদ্যুৎবিহীন জীবন কাটাচ্ছে।” আরেকজন লিখেছেন, দেশের জনগণ অনাহারে, আর রাজা বিলাসে মত্ত।

কেউ কেউ ব্যঙ্গ করে বলেন, তার ১৫ স্ত্রীর দেখভালের জন্য আলাদা ব্যবস্থাপকও বোধহয় রয়েছে।

১৯৮৬ সাল থেকে ক্ষমতায় থাকা মসওয়াতি তৃতীয় আফ্রিকার একমাত্র পরম রাজতন্ত্রী। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়, তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ এক বিলিয়ন ডলারেরও বেশি। বিপরীতে, দেশটির প্রায় ৬০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে জীবনযাপন করছে।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, এসওয়াতিনিতে বেকারত্বের হার ২০২১ সালে ২৩ শতাংশ থেকে বেড়ে ৩৩.৩ শতাংশে পৌঁছেছে। দেশটির স্বাস্থ্য ও শিক্ষা খাত মারাত্মক সংকটে, সরকারি হাসপাতালগুলোতে ওষুধের অভাব এবং শিক্ষার্থীরা টিউশন ফি না দিতে পারায় পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যম সোয়াজিল্যান্ড নিউজ জানিয়েছে, রাজা মসওয়াতি নির্মাণ, কৃষি, টেলিযোগাযোগ, বনজ ও পর্যটনসহ একাধিক খাতে শেয়ারধারী।

রাজা মসওয়াতি তার ঐতিহ্যবাহী জীবনধারা ও আড়ম্বরপূর্ণ উৎসবের জন্যও পরিচিত। প্রতিবছর আয়োজিত ‘রিড ড্যান্স’ উৎসবে তিনি নতুন স্ত্রী নির্বাচন করেন, যা শতাব্দীপ্রাচীন এক রাজকীয় প্রথা হলেও আধুনিক সমাজে এটি নিয়ে নানা বিতর্ক রয়েছে।

রাজপরিবারের এই বিলাসের বিপরীতে সাধারণ মানুষের জীবনযাত্রা এখনো সংগ্রামমুখর, এই বৈপরীত্যই সামাজিক মাধ্যমে নতুন করে ক্ষোভের জন্ম দিয়েছে।

সূত্র : এনডিটিভি

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন