

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মাউন্ট এভারেস্ট জয় করার স্বপ্নে ছুটে যাওয়া প্রায় ১০০০ পর্বতারোহী ভয়ঙ্কর তুষারঝড়ে আটকা পড়েছেন। চীনের তিব্বতে এ ঘটনায় উদ্ধার অভিযান শুরু হয়েছে।
সূত্র জানিয়েছে, ৩৫০ জনকে নিরাপদে কাছাকাছি কিউডাং শহরে পৌঁছে দেওয়া হয়েছে। এ সময় তিব্বতের পূর্ব ঢালে মাউন্ট এভারেস্টের বিভিন্ন ক্যাম্পসাইট তুষারঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ২০০ জনেরও বেশি ট্রেকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
উদ্ধারকর্মীরা জানান, তুষারঝড়ের সময় হাঁটু সমান তুষারপাত এবং তীব্র বাতাসে ট্রেকাররা কঠিন পরিস্থিতির মধ্যে রুটে চলাচল করেছেন। অক্টোবই সাধারণত এভারেস্ট ট্রেকিংয়ের জন্য অনুকূল সময় হলেও, এবার তীব্র আবহাওয়ায় অনেকেই বিপদে পড়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার থেকে ভারী তুষারপাত শুরু হয় এবং তা দ্রুতই তিব্বতের পূর্ব ঢালে তীব্র রূপ নেয়। উদ্ধারকারী দল ১৮ জন পর্বতারোহীর একটি দলকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে। কিউডাং শহরে পৌঁছানো এক ট্রেকার বলেন, পাহাড়ে তাপমাত্রা খুবই কম, হাইপোথার্মিয়ার ঝুঁকি ছিল মারাত্মক।
স্থানীয়রা উদ্ধার অভিযানে সরাসরি অংশ নিয়েছেন, ট্রেকিং রুট থেকে বরফ সরিয়ে পর্বতারোহীদের নিরাপদ স্থানে ফেরানোর কাজে সহায়তা করছেন।
এবারের তুষারঝড় এভারেস্ট উপত্যকায় বিপজ্জনক পরিস্থিতি তৈরি করলেও উদ্ধারকর্মীরা ধাপে ধাপে সব ট্রেকারকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন।
মন্তব্য করুন
